
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ গত পরশু এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিসিবির নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধিদল। নির্বাচন হবে ৭ জুন। কিন্তু এরই মধ্যে ঢাকায় এসে আইসিসির প্রতিনিধিদল সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তথ্য নিয়েছে। বিসিবির নির্বাচন পর্যবেক্ষণ করতে যে তারা আসেনি, তা বোঝাই যাচ্ছে।
আমিনুল ইসলাম বুলবুলরা আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তাঁরা মনে করেন, দুদিন আগে দেওয়া বিসিবির বিজ্ঞপ্তিটি ছিল বিভ্রান্তিকর ও সম্পূর্ণ অবাস্তব। আজ যে দুই সদস্যের আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে, তারা সত্য অনুসন্ধানে এসেছে। ৭ জুনের বিসিবি নির্বাচন পর্যবেক্ষণ, তদারকি বা অনুমোদন দিতে আসেননি আইসিসির দুই প্রতিনিধি। গতকাল ঢাকায় এসে কালই তাঁরা কথা বলেছিলেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে।
আজ ঢাকার এক হোটেলে এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরী জামান, আসিফ আকবর, মোহাম্মদ হাসানুজ্জামান—আগের বোর্ডের এই চার পরিচালক সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে কথা বলেছেন আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোসাজে ও ড. তাভেংওয়া মুকুলানির সঙ্গে। যাঁদের মধ্যে মোসাজে আইসিসি বোর্ড পরিচালক ও মুকুলানি জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান। আজ আইসিসির প্রতিনিধিদল এসে তাঁদের কাছ থেকে কী তথ্য নিয়েছে, সেটি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন বুলবুলরা।
আগের বোর্ডের পরিচালকেরা আইসিসির কাছে দাবি জানিয়েছেন, তাঁদের অভিযোগ ও আইনি যুক্তিগুলো যথাযথ বিবেচনা করতে এবং অ্যাডহক কমিটির অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনকে স্বীকৃতি না দিতে। স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে, বাংলাদেশে অবস্থানরত আইসিসি প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষক নয়।
বুলবুল-শাকলানের স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়েছে, তাঁরা বাংলাদেশের আদালত, আইসিসি ও অন্যান্য উপযুক্ত ফোরামে আইনি লড়াই চালিয়ে যাবেন, যতক্ষণ না তাঁদের দাবি অনুযায়ী নির্বাচিত বোর্ডের ক্ষমতা পুনর্বহাল হয়। গত ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অ্যাডহক কমিটি গঠন করে। তামিমের এই ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে রাজনৈতিক ব্যক্তিত্বই বেশি। এমনকি নির্বাচনের অনেক আগেই অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে