ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫-এ। বুধবার (৩ জুন) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
মৃত ছয় মাস বয়সী শিশু গত ২৬ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা।
গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬৭৭ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৯ শিশু। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০৫ শিশু।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, ‘আমাদের অনেক অভিভাবক সচেতন নন। তাই শিশু জ্বর-সর্দি এবং হাঁচি-কাশিতে আক্রান্ত হলে বাড়িতে রেখে নিজেরাই চিকিৎসা করান। যার ফলে শিশুরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তাই শিশু অসুস্থ হলেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ২টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরকি গ্রামে বিচার সালিস চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
১৯ মিনিট আগে
যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর শূন্যরেখা এলাকায় পুশ ইনের উদ্দেশ্যে জড়ো করা কথিত বাংলাদেশি নাগরিকদের চার দিন পর সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোররাতে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখা এলাকা থেকে প্রায় ১৫ জনের একটি দলকে সরিয়ে নেওয়া হয়। এতে সীমান্তে বিরাজমান উত্তেজনা কিছুটা কমেছে।
২১ মিনিট আগে
ফেনীর দাগনভূঞায় বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার (৩২) নামে পৌরসভার এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাকিস্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে