সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৬১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মারা যাওয়া দুই শিশু হলো—হবিগঞ্জের নবীগঞ্জের জনাধন সরকারের ৫ মাস বয়সী ছেলে রূপায়ন সরকার এবং সুনামগঞ্জের শাল্লার নারায়ণের ৪ মাস বয়সী মেয়ে অর্পণা। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬১ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৫৬৯ জন হাম ও সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ২১৫ জন চিকিৎসা নিচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল ওরফে আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারপিট...
৮ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ৮ দফা দাবি এক দফায় রূপ নেবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান না করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাব।’
১৯ মিনিট আগে
গণভোটের গণ রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাঠ ও আশপাশের সড়কে টাঙানো হয়েছে ২০০ মাইক।
২১ মিনিট আগে