
সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ। এতে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে মীরবক্সটুলা এলাকার রয়্যাল মার্ক হোটেলের ব্যবস্থাপক আবদুল মতিন সরকার তাঁদের হোটেল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। নগরের দরগা গেট এলাকার ডমিনোজ পিৎজায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক আল আমিন বাদী হয়ে বুধবার বিকেলে আরেকটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। আর বুধবার রাতেই পৃথক আরেকটি মামলা করেন বাটার ব্যবস্থাপক।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, এ পর্যন্ত পৃথক তিনটি মামলা হয়েছে। বাটার লুট করা দুই জোড়া জুতাসহ বুধবার রাতে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে গত সোমবার সিলেটে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই দিন বেলা ৩টার দিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মীরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। কেএফসির নিচতলায় থাকা রয়্যাল মার্ক হোটেলেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে চৌহাট্টা এলাকায় আলপাইন রেস্টুরেন্টেও ভাঙচুর করা হয়। একই সময় নগরের দরগাহ গেট এলাকায় বাটার জুতার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জিন্দাবাজার এলাকায় বাটার দুটি শোরুমে ভাঙচুর-লুটপাট চালানোর পর দেওয়া হয় আগুন। এ ছাড়া বন্দরবাজার এলাকায় বাটার একটি শোরুম ভাঙচুর করা হয়। একই সময় নগরের বিভিন্ন এলাকায় থাকা বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলি জামশেদ (৫০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের মোংলা উপজেলার পৌর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক। পাঁচ ছেলের মধ্যে ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিয়েছিলেন খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে।
৪ ঘণ্টা আগে
সিয়াম বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পাশে এক জায়গায় আমি বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ টের পাই, সঙ্গে প্রচুর ধোঁয়া। দুটি যানবাহনেরই গতি অনেক বেশি ছিল এবং পুরো মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।’
৪ ঘণ্টা আগে