
সপরিবারে সিলেট ছাড়লেন আলোচিত সদ্যবিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ছাড়েন।
দুপুর ১টায় ফেসবুকে মো. সারওয়ার আলম পোস্ট করেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
এর আগে গতকাল সোমবার রাতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছে তিনি জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন।
গত রোববার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানিয়ে সিলেটে মানববন্ধন হয়েছে।
সিলেটের জাফলং ও সাদাপাথর এলাকার পাথর লুট নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে গত বছরের ১৮ আগস্ট ওই জেলার ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে সরকার। একই দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলমকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়। সারওয়ার আলমকে কেন প্রত্যাহার করা হলো প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি।
তবে স্থানীয় সূত্রগুলো বলছে, সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)- এর মাজারের বিষয়ে সারওয়ার আলমের কিছু উদ্যোগ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা হচ্ছিল। সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন গত বৃহস্পতিবার শাহজালালের (রহ.)-এর মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে। সেই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করে নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজারভক্তরা। পরে সোমবার বিকেলে সেই ডেগ ও দানবাক্সের টাকা গণনা করে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। যেটা নিয়ে খুবই প্রশংসায় ভাসছেন মো. সারওয়ার আলম। এই ১৭ লাখ টাকার সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে মাজারের ব্যাংক হিসাবে আরও ৫ লাখ টাকা দেন তিনি।
এদিকে তাঁর প্রত্যাহারের খবর শুনে রোববার দুপুর থেকে সিলেটে নিয়মিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন স্থানীয়রা। তাঁর এই আদেশ প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টায়ও সিলেটে ‘সিলেটের সর্বস্তরের জনতা’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন। ২০১৯ সালে ক্যাসিনো বন্ধে অভিযান চালানোর পর করোনা মহামারির মধ্যে হাসপাতালগুলোতে অভিযানেও নেতৃত্বে ছিলেন তিনি।
২০২০ সালে তখনকার সংসদ সদস্য হাজি মো. সেলিমের বাড়িতে অভিযানে নেতৃত্ব দেন সারওয়ার আলম। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেড় বছরের সাজা দেন। ২০২১ সালের মার্চে ২৭ তম ব্যাচের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি দেওয়া হলেও সারওয়ার আলম পদোন্নতি পাননি। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে উপসচিব পদে পদোন্নতি পান তিনি।

ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বৃদ্ধি ও কোলকোন্দের গ্রোয়েনবাঁধের তলদেশ দিয়ে পানি ঢোকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ১৫ একরের বেশি আবাদি জমি নদীগর্ভে গেছে। মঙ্গলবার বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
৭ মিনিট আগে
খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজী ওরফে নূরু ইসলামের ছেলে
১০ মিনিট আগে
বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৯ মিনিট আগে