
সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগের মূল শক্তি হলো তৃণমূলের কর্মীরা। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়নসহ বিভিন্ন শাখার নেতা নির্বাচন করতে হবে। আমরা এমন নেতা চাই, যাঁরা হবেন সৎ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।’
মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা দলে গ্রুপিং করেন, বিশৃঙ্খল কর্মকাণ্ড করেন, চাঁদাবাজি-টেন্ডারবাজিতে লিপ্ত হন, তাঁদেরকে দলের কোনো পদে নির্বাচন করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের নেতা নির্বাচন করতে হবে। তাহলে এসব নেতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতেও দ্বিধা করবেন না।’
আজ মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘কিছু বুদ্ধিজীবী, রাজাকার-আলবদরসহ স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে নানান যড়যন্ত্র করছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশকে পাকিস্তান বানানোর। কিন্তু তাঁদের যড়যন্ত্র সফল হবে না।’
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুলের পরিচালনায় কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ। অতিথি ছিলেন সিলেট আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
১৭ মিনিট আগে
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে।
২২ মিনিট আগে
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
৪৩ মিনিট আগে