
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার ক্যাম্পাসের ভেতরে সংঘটিত দুঃখজনক ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে চিকিৎসাজনিত যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
এদিকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় বিবৃতি দিয়েছে শাবি শিক্ষক সমিতি।
বিকেলে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমর দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার বিশ্ববিদ্যালয়ে যেসব ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাতে শাবি শিক্ষক সমিতি স্তম্ভিত, মর্মাহত এবং লজ্জিত। নারকীয় এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
এ ছাড়া শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের যারা আহত হয়েছেন তাঁদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে শাবি শিক্ষক সমিতি। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
ভিসির পদত্যাগের দাবিতে সোমবার দিনভর উত্তাল ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। তবে এর মধ্যে স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে ২০২০-২১ সেশনের ভর্তি কার্যক্রম।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হলের মূল ফটকে তালা দিয়ে রাখা হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে।
৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দল।
৫ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম জব্দ করা হয়।
১৭ মিনিট আগে