
৪০৮ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করল বিমান বাংলাদেশের (বিজি-২৩৭) হজ ফ্লাইট। ফ্লাইটটি সিলেট থেকে এবারের প্রথম। এর মধ্যে ৩৫০ জন হজযাত্রী সিলেটের, বাকি ৫৮ জন ঢাকার।
হজযাত্রী ছাড়া ফ্লাইটটিতে আরও ৯ জন যাত্রী রয়েছেন। মোট ৪১৯ জন নিয়ে যাওয়ার কথা থাকলেও ৪১৭ জনকে নিয়ে ছেড়ে গেছে ফ্লাইটটি।
আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার আজকের পত্রিকাকে জানান, আজ সিলেট টু মদিনার উদ্বোধনী ফ্লাইটের পর বাকি চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে—২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
এদিকে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো. আব্দুল হক।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফারহান আহমেদ। হজযাত্রীদের মধ্যে বক্তব্য দেন ইলিয়াস বক্ত চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র.)-এর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইনস ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হজ এজেন্সির মালিকেরা জানিয়েছেন, আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট ছাড়বে। ওই ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে যাঁরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজে যাবেন, তাঁদের আগমন ইমিগ্রেশন হবে সৌদি আরবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে অফিস চলাকালে টিএসসির কর্মচারীকে বাসার ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
১৪ মিনিট আগে
ব্যাংকের কার্ডে গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাসের সুবিধা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এটি বাস্তবায়িত হলে একটি কার্ড দিয়েই ব্যাংকিং লেনদেনের পাশাপাশি মেট্রোরেল ও নির্ধারিত বাসের ভাড়া পরিশোধ করা যাবে।
২৯ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে