দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই দিন ভোট গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
আজ সোমবার বিকেলে চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন চেম্বারের বর্তমান প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুসরণ করেই ২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। ২৭ সদস্যের এই পর্ষদে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং ২৪ জন পরিচালক। পরিচালকদের মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ৩ জন নির্বাচিত হবেন।
নির্বাচনী কার্যক্রম শুরু হবে ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডের কাছে আবেদন করা যাবে। ১৭ সেপ্টেম্বর এসব আপত্তির শুনানি শেষে নিষ্পত্তি করা হবে। এরপর ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।
প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ থাকবে ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৭ সেপ্টেম্বর একই সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই দিন সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। কোনো মনোনয়ন বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আপত্তি জানাতে পারবেন। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ১০ অক্টোবর।
১২ অক্টোবর বিকেল ৪টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। প্রত্যাহার শেষে ওই দিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ হবে নগরের ধোপাদিঘীরপাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে। ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সেখানেই ভোট গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডের কাছে তা দাখিল করা যাবে। ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে। ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড। তবে কোনো আপত্তি দাখিল না হলে ওই দিন অপরাহ্নেই চূড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লাবন্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব।
নির্বাচন-সংক্রান্ত পরবর্তী সব তথ্য, নির্দেশনা ও বিজ্ঞপ্তি চেম্বারের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্টদের বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধি-২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন বোর্ড।

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
১৫ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
২১ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয়। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
২৫ মিনিট আগে
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
১ ঘণ্টা আগে