
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাকের সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন—স্বামী, স্ত্রী ও তাঁদের পাঁচ বছর বয়সী মেয়ে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার মাদানী সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৪৫), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০), তাঁদের মেয়ে আয়শা আক্তার (৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরের মো. ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৬)।
নিহত নিয়ামত আলীর ভাই গাজীরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের বাড়িতে ফিরছিলেন তাঁর ভাই। দুর্ঘটনায় নিয়ামত আলী, তাঁর স্ত্রী উসুফা বেগম ও তাঁদের মেয়ে আয়শা আক্তার নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ চারজন নিহত হন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। এর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই উপজেলায় ফের সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচ বাংলাদেশির মরদেহ পরিবার ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় মরদেহগুলো হস্তান্তর করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
৯ মিনিট আগে
বগুড়ার ধুনটে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ফিরোজ আলম (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোপাল নগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
২০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘বক্স এনডেভোর’ থেকে নামার সময় রশি ছিঁড়ে বন্দরের পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বন্দরের নিজস্ব ক্যাপ্টেন।
১ ঘণ্টা আগে