
খুদেজা বিবির বয়স সত্তরের বেশি কিন্তু জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্যে তিনি হয়েছেন তাঁর ছেলের বয়সী। জন্মনিবন্ধনে তাঁর জন্ম সাল ১৯৫৩ লেখা হলেও জাতীয় পরিচয়পত্রে ভুল করে ১৯৭৪ লেখা হয়। আর এই ভুলের মাশুল হিসেবে জীবনের শেষ সময়ে এসে বয়স্কভাতার কার্ডটি বাতিল হয়েছে তাঁর।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামে ঘটেছে এমন ঘটনা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ঐয়ারকোনা গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী মোছা. খুদেজা বিবি বয়স্কভাতার কার্ডটি বরাদ্দ পান। প্রায় ১২ বছর ভাতার অর্থ উত্তোলনও করেছেন তিনি। কিন্তু গত বছর অনলাইন ডেটাবেইসে জাতীয় পরিচয়পত্রে তাঁর বয়স কম উল্লেখ করা হয়। আর এ কারণে বাতিল হয়ে যায় তাঁর ভাতার কার্ডটিও। ফলে বিগত ৬ মাস ধরে বিধবা ওই নারী বয়স্কভাতা থেকে বঞ্চিত রয়েছেন।
সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রে বৃদ্ধা খুদেজা বিবির জন্মতারিখ দেওয়া হয়েছে ১০ নভেম্বর ১৯৭৪। আর তাঁর একমাত্র প্রতিবন্ধী ছেলের জন্মতারিখ দেখানো হয়েছে ১৫ সেপ্টেম্বর ১৯৭৫। সে অনুযায়ী ছেলে মো. আব্দুল মুহিত তাঁর মায়ের চেয়ে মাত্র ১০ মাসের ছোট।
এদিকে বয়সের এমন পার্থক্য সংশোধন করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অসহায় দরিদ্র ওই পরিবারটিকে। নানা কাগজপত্র জমা দেওয়ার বেড়াজালে পড়েছে তারা। যার ফলে বয়স কম-বেশির কারণে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা।
ভুক্তভোগী বৃদ্ধা খুদেজা বিবি আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযুদ্ধের পর আমার বিয়ে হয়। যুদ্ধের সবকিছু এখনো মনে পড়ে। এতদিন ভাতা পাইলাম। এখন মরার সময় ওষুধের টাকাই পাই না।’
ওই বৃদ্ধার প্রতিবন্ধী ছেলে আব্দুল মুহিত আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বয়সই ৫০ হয়ে যাচ্ছে। মার বয়স ৭০-এর ওপরে হলেও কার্ডে ভুল করে ৪৯ করে দিছে। একই দিনে মা-ছেলে ভোটের ছবি তুলেছিলাম। মা-ছেলের বয়স কি সমান হয়? এটা কোনো কথা হলো। এ ভুলের জন্য মায়ের ভাতার কার্ডটাও বাতিল হইছে। এখন খুব কষ্টের মাঝে আছি।’
মুহিত আরও বলেন, ‘গত ৬ মাস থেকে সংশোধনের জন্য দৌড়ঝাঁপ করছি। বর্তমানে আবেদনটি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে আছে। এই কাগজ, ওই কাগজ, কত কাগজ দিলাম। কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্রটি ঠিক হলো না।’
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন বলেন, ‘এটি ২০০৮ সালের ডাটা এন্ট্রিতে এমনটা হতে পারে। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে সব কাগজপত্র নিয়ে গেলে সংশোধন হয়ে যাবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় পরিচয়পত্রে নির্ধারিত বয়সের কম হওয়ায় কারণে অনলাইনে ডাটা করা যায়নি। ফলে তাঁর বয়স্কভাতার কার্ডটি বাতিল হয়েছে। তবে, জাতীয় পরিচয়পত্র সংশোধন হলে পুনরায় তাঁর ভাতার কার্ড ইস্যু করা হবে।’

বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
২ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
৫ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
৮ মিনিট আগে
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব
৯ মিনিট আগে