
সম্প্রতি সমাজসেবা কার্যালয়ে বয়স্কভাতা তুলতে যান হামিদুল ইসলাম নামের এক বৃদ্ধ। সেখানে গিয়ে জানতে পারেন তিনি মারা গেছেন, তাঁর নামের বরাদ্দ করা বয়স্ক ভাতা বাতিল করা হয়েছে। ছয় মাসের বেশি সময় ধরে এই বৃদ্ধ ভাতা পাচ্ছেন না।

খুদেজা বিবির বয়স সত্তরের ওপরে কিন্তু জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্যে তিনি হয়েছেন তাঁর ছেলের বয়সী। বয়সের এই ভুলে বাতিল হয়েছে তাঁর বয়স্কভাতার কার্ড। শেষ জীবনে এসে ভাতা পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা...

সাতক্ষীরার কালীগঞ্জে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকার মৃত আব্দুল গফুরের স্ত্রী ফুল বেগম (৮৫)। তিনি পাঁচ বছর ধরে বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন।