
নেত্রকোনা শহরে নিজ বাসার কক্ষ থেকে মো. আকাশ তালুকদার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কুরপাড়ের তিতাস নগর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আকাশ তিতাস নগরের মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।
নিহত আকাশ জেলা আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘরের মেঝেতে আকাশের মরদেহ দেখতে পেয়ে বাসাটির অন্য লোকজন পুলিশে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে নিজ কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। আকাশের গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আকাশকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন...
৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
কুকুরের ভয়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। জরুরি প্রয়োজনে বের হলেও কেউ কেউ সঙ্গে লাঠিসোঁটা রাখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদ, বাজারসহ প্রয়োজনীয় স্থানে যেতেও এখন তাঁদের ভয় হচ্ছে। সন্তানদের স্কুলে পাঠাতেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেক অভিভাবক।
১৪ মিনিট আগে