
সিলেটে বিদ্যুৎ–বিভ্রাটের (লোডশেডিং) কারণে বিপাকে পড়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীর উদ্যোক্তারা। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে উৎপাদনে ধস নেমেছে। এভাবে চলতে থাকলে উৎপাদন বন্ধ করা ছাড়া উপায় থাকবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আজ সোমবার এক বিবৃতিতে নগরের বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকরের সভাপতি কাজী মঈনুল হোসেন ও সাধারণ সম্পাদক আলীমুল এহছান চৌধুরী জানান, গোটাটিকর বিসিক শিল্পনগরী এলাকায় হিমাগার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্পসহ বিভিন্ন ধরনের প্রায় ৪৫টি শিল্প কারখানা রয়েছে। প্রতিদিন সেখানে চলছে উৎপাদন কার্যক্রম। এসব কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত।
সংগঠনটি বলছে, এক সপ্তাহ ধরে শিল্পনগরী এলাকায় ভয়াবহ লোডশেডিং চলছে। আগে যেখানে সারা মাসে ১৫-২০ ঘণ্টা লোডশেডিং হতো, সেখানে বর্তমানে দৈনিক ৪-৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এভাবে বিদ্যুৎ–বিভ্রাটের কারণে কারখানাগুলোর উৎপাদনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উৎপাদনব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো শ্রমিকদের পারিশ্রমিক দিতে পারছে না। এ ছাড়া ব্যাংক ঋণের টাকায় নির্মিত প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিয়মিত ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, সরকার নির্ধারিত ভ্যাট-ট্যাক্সের অর্থ পরিশোধ করা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রধান প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি।
এ অবস্থা বেশি দিন চলতে থাকলে কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে এবং বাজারে অস্থিরতা বিরাজ করবে। শিল্প কারখানার মুনাফার ওপর চাপ পড়বে এবং আয়-প্রবৃদ্ধি ও সরকারি আয়-রাজস্ব প্রাপ্তির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।

গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একই কক্ষে নাজমা আক্তার, তাঁর স্বামী আলমগীর হোসেন ও তাঁদের সাত মাসের অনাগত সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নাজমার বোন শাপলা আক্তার বাদী হয়ে শনিবার দিবাগত রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
৬ মিনিট আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
৩১ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে