
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হাতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আদালতে বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আদালতের আইনজীবী আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় বিকট শব্দ হয়। শুরুতে ধারণা হয়েছিল ট্রান্সফরমার অথবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে। তবে ঘটনাস্থলে গিয়ে সবাই যখন বুঝতে পারে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ছিল, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আদালতের কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, ‘কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে তা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জানা যেতে পারে।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, অজ্ঞাতপরিচয় একজন বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।’
এ প্রসঙ্গে বিএমপি পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘সিআইডি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক শক্তি এ নাশকতার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কিশোরীর গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১৪ মিনিট আগে
এ তথ্য অসত্য বলে দাবি করেছেন আলমগীরের স্ত্রী রিনা আক্তার। আজ তিনি আজকের পত্রিকাকে বলেন, তার স্বামী ২৫ বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে আওয়ামী আমলের সন্ত্রাসীরা (রাজনৈতিক বিরোধী) নিজেদের বাঁচাতে এ সব সাজিয়ে বলেছে।
২৪ মিনিট আগে
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে জাহাঙ্গীর আলম খানকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হামের টিকাদান কর্মসূচিতে সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা
১ ঘণ্টা আগে