
সিলেটে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) নগরের তেমুখী বাদাঘাটসংলগ্ন নাজিরেরগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, ‘কিডনি ফাউন্ডেশন সিলেটে আলোকিত উদ্যোগী মানুষের সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে। সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে।’
উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে এই ভালো উদাহরণগুলো রীতিতে পরিণত করতে হবে। তাহলে বাংলাদেশ সহজেই তার লক্ষ্যে পৌঁছে যাবে।’
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালের সাফল্য কামনা করেন এবং এর প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের অলিগলিতে টাঙানো হয় প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। কিন্তু ভোটের ছয় দিন পরও ঝুলছে ব্যানার-ফেস্টুনগুলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রার্থী—কেউই ব্যানার সরাননি।
১৬ মিনিট আগে
জাতীয় দৈনিক প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন হয়ে উঠল প্রদর্শনীস্থল। ভস্মীভূত নানা দ্রব্য সেখানে প্রদর্শিত সামগ্রী। শুধু নিছক দ্রব্য নয়, ভবনের সিঁড়ি, দেয়াল, বিশেষ আলোকসম্পাত ও শিল্পকর্ম—সব মিলিয়ে অবয়ব পেয়েছে ‘আলো’ শিরোনামের এই প্রদর্শনী।
২ ঘণ্টা আগে
বেহাল দশা কাটছে না রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অধীন ১২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। সাত মাসের বেতন বকেয়া তাঁদের। এর আগে যে বেতন তাঁরা পেতেন, সাত মাস আগে তা অর্ধেকে নামিয়ে আনা হয়। কিন্তু কমানো সেই বেতনও মিলছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এসব কর্মী।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম সমুদ্রবন্দরের কয়েক একর সম্পত্তি বিনা দরপত্রে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ছয় মাসে কমপক্ষে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক এসব জায়গা ইজারা দেওয়া হয়। এসব সম্পত্তির দাম আনুমানিক শতকোটি টাকা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব সম্পত্তি ছয় মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে