
পাথরের অবৈধ ব্যবসা ঠেকাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আবার অভিযান চালিয়েছে টাস্কফোর্স। আজ রোববার (২৯ জুন) চালানো এই অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের (ক্রাশার মেশিন) বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, আজ বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাফলং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়। অভিযানে পাথর ভাঙার ১৮টি মেশিনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির।
এ সময় বিদ্যুৎ বিভাগ জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, গোয়াইনঘাট সাবজোনের এজিএম মো. শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে মাহমুদ আশিক কবির জানান, পরিবেশবিধ্বংসী অবৈধ স্থাপনা ও কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে। এর আগে ১৮ জুন জাফলংয়ে প্রথম দফায় ৬৭টি ও ২৫ জুন দ্বিতীয় দফায় ৭৭টি যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
১৪ জুন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় রিজওয়ানা হাসান জানান, প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি ভবিষ্যতে ইজারা দেওয়া হবে না। অন্যদিকে অবৈধ পাথরের ব্যবসা ঠেকাতে মুহাম্মদ ফাওজুল কবির খান দ্রুততার সঙ্গে সিলেটের বিভিন্ন স্থানে থাকা পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। দুই উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পরপরই ১৬ জুন থেকে পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

প্রতিষ্ঠানটি যথারীতি পাঠদান কার্যক্রম চলছিল। এরই মধ্যে বিদ্যালয়ের মাঠে মঞ্চের মাইকে লোকজনকে ডাকা শুরু হয়। এতে কোনোমতে প্রথম ক্লাস শেষ করেন শিক্ষকেরা। পরে শুরু হয় সমাবেশ, মানববন্ধন ও শেষে র্যালি। বেলা ২টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আর কোনো পাঠদান হয়নি।
১ ঘণ্টা আগে
জামালপুরের মেলান্দহে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের (ইউএস) মাধ্যমে বাস্তবায়নাধীন ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
২ ঘণ্টা আগে
বরিশালের দুর্গাসাগর দিঘির হরিণ সংরক্ষণাগার থেকে একটি বড় হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও এক পাহারাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) কাজী গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে