
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে মাঠে আসছেন তাঁরা। তাঁর আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে আজ বুধবার বেলা ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে সকাল থেকেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও সমাবেশস্থলে যোগ দেন। মাঠের একপাশে উপকারভোগীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।
দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। অনেকে দীর্ঘ সময় আগে থেকেই মাঠে অবস্থান নিয়েছেন প্রিয় নেতাকে একনজর দেখার আশায়।
শাহান আলী মুসা বলেন, ‘আমি সকাল ৯টায় এসেছি। তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষা করছি। চায়ের দেশে তিনি এসেছেন, তাই আমাদের মতো হাজারো মানুষ এখানে জড়ো হয়েছেন।’
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থলে দায়িত্ব পালন করছেন।

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত ৯টি আশ্রয়ণ ঘর দেড় বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। নির্মাণকাজ শেষ হয়ে বিদ্যুতের মিটার সংযোগ দেওয়া হলেও তালিকাভুক্ত উপকারভোগীদের কাছে এখনো ঘরগুলো হস্তান্তর করা হয়নি।
১৯ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক তরুণীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
প্রতিবেশীর শিশুসন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত মায়ের সঙ্গে কুড়িগ্রাম জেলা কারাগারে দেড় মাস ধরে বন্দী রয়েছে দুই বছরের এক শিশু। গত ১ মে থেকে শিশুটি কারাগারের নারী ওয়ার্ডে তার মায়ের সঙ্গে বন্দী জীবন যাপন করছে। কুড়িগ্রাম কারাগারের জেলার এজি মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
তিন ভাই তিনটি প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কেবল যুক্তই না, রয়েছেন মূল পদ-পদবিতে। কেউ রাজনৈতিক দলে, কেউ আবার অঙ্গসংগঠনের নেতৃত্বে। ক্ষমতার পালাবদল কখনোই তাঁদের জন্য অস্বস্তির কারণ হয়নি। প্রতিটি রাজনৈতিক বাস্তবতায় তাঁরা থেকেছেন সুবিধাজনক অবস্থানে।
২ ঘণ্টা আগে