বিদ্যুৎ সংযোগ

কাপ্তাইয়ে পানির উচ্চতা ছাড়িয়েছে ১০০ ফুট, বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি
বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে ভারী বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বাড়ছে। গতকাল রোববার পর্যন্ত হ্রদের পানি সমুদ্রপৃষ্ঠের ওপর থাকলেও ১০০ ফুট পর্যন্ত ওঠেনি।

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর
তাঁরা ডেসকো কোম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তাঁরা চার থেকে পাঁচজন মিলে বনানী কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে যান। এরপর অন্য সহকর্মীদের সহায়তায় তাঁকে...

ডিপিডিসির ২০ হাজার কোটির প্রকল্প নিয়ে বিপাকে সরকার
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।

টাঙ্গাইলে তিতাসের গ্যাস লাইন ফেটে সংযোগ বিচ্ছিন্ন
টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।












