
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের সাক্ষী হয়েছে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে সৌদি আরবের সঙ্গে পয়েন্ট ভাগ করেছে উরুগুয়ে। এই ম্যাচ দুটি ড্র হওয়ায় নকআউট পর্বে আর্জেন্টিনার সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেল।
নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন। এরপর পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে। দুই শীর্ষ দল পয়েন্ট ভাগ করায় এইচ গ্রুপের লড়াই জমে গেছে। এদিকে ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল ভোরে। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হয়ে নকআউট পর্বে যায়, তাহলে রাউন্ড অব থার্টি টুতে এইচ গ্রুপের কোনো দলের বিপক্ষে দেখা হবে আলবিসেলেস্তেদের। তবে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করলে নকআউটের প্রথম ধাপে ভিন্ন কোনো গ্রুপের শীর্ষ দলগুলোর মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে।
প্রতিপক্ষ বিবেচনায় মহানাটকীয় কিছু না হলে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করতে হবে না আর্জেন্টিনাকে। অর্থাৎ ‘এইচ’ গ্রুপের যেকোনো এক দলের বিপক্ষেই দেখা হয়ে যাবে তিনবারের চ্যাম্পিয়নদের। স্পেন ও উরুগুয়ে নিজেদের প্রথম ম্যাচ ড্র করায় এই দুই দলের লড়াই গ্রুপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ ৩২-এর লড়াইয়ে এইচ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অর্থাৎ নকআউটের শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে আলবিসেলেস্তেদের। দেখা হয়ে যেতে পারে স্পেন কিংবা উরুগুয়ের সঙ্গে।

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
২ ঘণ্টা আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
২ ঘণ্টা আগে
মাঠে গড়ার আগেই কথার লড়াইয়ে জমে উঠেছে আর্জেন্টিনা–ইংল্যান্ড দ্বৈরথ। আটলান্টায় রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি হবে দুই দল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসে বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই সুইডিশ ফুটবলার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন।
২ ঘণ্টা আগে