সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের আব্দুল মুমিন হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এ সময় বাকি ১২ জনকে বেকসুর খালাস দেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের নিজ গ্রামের আব্দুল জলিলের ছেলে কাওসার আহমদ, কয়েছ আমদ, ছয়েফ আহমদ, জুনেদ আহমদ, শফিকুর রহমানের ছেলে শাহীন আহমদ, তজামুল আলীর ছেলে সরোয়ার হোসেন, বারহাল ইউনিয়নের পুটিজরি গ্রামের গুলজার হোসেন ও বিয়ানীবাজার উপজেলার সুরাবৈতের আব্দুল কাদির। তাঁদের মধ্যে মঙ্গলবার আদালতে শাহীন ও জুনেদ উপস্থিত ছিলেন। আর বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
নিহত মুমিনের শ্বশুর সাত্তার মিয়া আজকের পত্রিকাকে জানান, ‘মুমিন হত্যায় জড়িত রয়েছেন অন্তত ২০ জন। সব প্রমাণাদি থাকার পরও আদালত মাত্র ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দিয়ে দেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’
মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ লালা আজকের পত্রিকাকে জানান, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৬ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৬ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২০ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে