
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই শাল্লা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
এই আসনে টানা সাতবারের এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিতে মৃত্যুতে আসনটি শূন্য হলে তার স্ত্রী ড. জয়াসেন গুপ্তা দুবার এমপি নির্বাচিত হন। সেন পরিবারের মধ্যেই ছিল দিরাই-শাল্লার রাজনীতি।
ফলে এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় জনগণের সমালোচনার মুখে পড়ে সেন পরিবার।
চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীক পাওয়া এলাকায় আনন্দের জোয়ার বইছে। তারা মনে করছেন দীর্ঘদিন পর রাজনীতির মাঠে সঠিক নেতৃত্ব এসেছে।
আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ২১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে