
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রিদয় আহমদ ওরফে ঝাড়ু (২৫) নামের এক দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিদয় সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকার মো. শুকুর মিয়ার ছেলে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় ছয়টি চুরি ও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপচালক জাকারিয়া ইদ্রীসকে (৪৫) আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত.....
২ মিনিট আগে
আদেশ অনুযায়ী, রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে মিরপুর বিভাগের পল্লবী থানার ওসি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে...
১৬ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবি ও মালিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। চাঁদাবাজি বন্ধ করা ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং স্ট্যান্ডগুলো দখলমুক্ত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর মিরপুর লেগুনা....
১৭ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ আজ শুক্রবার যশোরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা-বাবা। তাঁদের কণ্ঠে বারবার ফিরে এসেছে মেয়েকে হারানোর অসহায়তা। এ ঘটনায় হত্যা মামলায় সিএনজিচালিত....
৪১ মিনিট আগে