
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সহকারী সচিব (এপিএস) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে কারাগারে পাঠানো হয়। আজ বুধবার (১০ জুন) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক ও জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে আত্মসমর্পণ করে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারকেরা তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাসনাতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও রিজুর পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, হাসনাত ও রিজুর পৃথক জামিন শুনানিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারাসহ আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে সুনামগঞ্জের সাবেক তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়।
অন্যদিকে, গত বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর বাদী হয়ে জগন্নাথপুর থানায় সাবেক মন্ত্রী এম এ মান্নানকে প্রধান আসামি করে ৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকেও আসামি করা হয়।

বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স কারখানায় চাকরির নিশ্চয়তা ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শ্রমিকেরা।
৫ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও মাতলামির অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উত্তর গর্জনতলী ও মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৮ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া উপজেলা ও পাশের জেলা বরগুনার সঙ্গে এই পথে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৩৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া পশ্চিমপাড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলিরাজ ওরফে আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলের এ ঘটনায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে