Ajker Patrika

ধর্মপাশায় সাবেক এমপি রতনের ‘হাওর বাংলা’য় পুলিশের অভিযান, পিএস আটক

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় সাবেক এমপি রতনের ‘হাওর বাংলা’য় পুলিশের অভিযান, পিএস আটক
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ নামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে (৫৭) আটক করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে লাঠিসোঁটা, ইটপাটকেল ও নয় জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অবস্থিত ‘হাওর বাংলা’ বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির উঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ব্যক্তিগত সচিব ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে আটক করা হয়। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী পারশি গ্রামের বাসিন্দা।

পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে লাঠিসোঁটা, ইটপাটকেল ও ৯ জোড়া জুতা উদ্ধার করা হয়।

এদিকে সোমবার সকালে পাইকুরাটি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাবুল আক্তারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত