সুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) ও আমির উদ্দিন (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ও ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার আগমুহূর্তে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন গ্রামের পাশে হাওরে গরু আনতে যান। এ সময় হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয়। সেখান থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের অন্য কয়েকজন কৃষক ও যুবক দেখে দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে পাশের উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। তখন জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী। তিনি বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। নিহত যুবকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন (৩০) নামের আরও এক হাঁসের খামারির মৃত্যু হয়েছে। তিনি ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের জমি থেকে হাঁস আনতে যান আমির উদ্দিন। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আমির উদ্দিনের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৫ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৫ ঘণ্টা আগে