Ajker Patrika

রাজধানীর তুরাগে ৮০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীর তুরাগে ৮০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর তুরাগ এলাকা থেকে ৮০০ ইয়াবাসহ মো. হৃদয় (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকার তারারটেক থেকে ৮০০ ইয়াবাসহ মো. হৃদয় (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। পুলিশের দাবি, মো. হৃদয় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস)

নিয়াজ মেহেদী।

তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের তারারটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. হৃদয়কে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত মো. হৃদয় দীর্ঘদিন ধরে তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচা-কেনায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মামলার পর মো. হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত