
নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের তিন মাস এক দিন পর কেন্দ্র থেকে এ আদেশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে চলতি বছরের ৩০ এপ্রিল কলেজ শাখা ছাত্রদলের এ তিন নেতাকে বহিষ্কার ও সভাপতির পদ স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল। পরে সভাপতির পদ পুনর্বহাল করলেও এ তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। ওই সময় তিনজনকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সবশেষ ৯১ দিন পর গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল থেকে নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আখতারুজ্জামান বিশাল ও সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনায় তাঁদের আর কোন বাধা রইল না। এখন থেকে দলীয় সব কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন।

নিহতদের মধ্যে পথচারীর সংখ্যা সবচেয়ে বেশি। মোট নিহতের মধ্যে ৫৯২ জন (৪২ দশমিক ৭৭ শতাংশ) পথচারী, ৫৩৬ জন (৩৮ দশমিক ৭২ শতাংশ) মোটরসাইকেল আরোহী এবং বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী ২৫৬ জন (১৮ দশমিক ৪৯ শতাংশ)।
১৩ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত নয়টি রেলস্টেশনের মধ্যে পাঁচটিই প্রায় দুই দশক ধরে বন্ধ। এতে স্থানীয় মানুষের যাতায়াতে ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি অরক্ষিত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে স্টেশন ভবন, লুপলাইন ও রেলওয়ের মূল্যবান অবকাঠামো। এরই মধ্যে বেদখলে চলে গেছে স্টেশনসংলগ্ন বিপুল পরিমাণ জমি। সংশ্ল
১৭ মিনিট আগে
জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলনে মানুষের একটাই পরিচয় ছিল—তারা ছিল নির্যাতিত। দীর্ঘদিন ধরে মানুষের ওপর জুলুম-নিপীড়ন চললেও ন্যূনতম বাক্স্বাধীনতা পর্যন্ত ছিল না। আবু সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই মানুষকে শিখিয়েছে অন্যায়ের সামনে মাথা নত না করে জীবন দিয়ে হলেও সত্যের পক্ষে দাঁড়া
৩৫ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
১ ঘণ্টা আগে