সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুপুরে উপজেলার তাহিরপুর সদরের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুরের আক্রমণে তারা আহত হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার নারী, শিশুসহ অন্তত ২৬ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আহত ব্যক্তিরা হলেন স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩) তৌফিক মিয়া (৪০), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), পারভেজ মিয়া (১২) রফিক নুর (১৮), তাসিন (৮) চিরশ্রী (৪) আজিমা বেগম (৬০), আয়ান মিয়া (৬), তাজ মাহমুদ (৩২), আসাদ নুর (৬০), সুনীল দাস (৬৫) ও টিটন (৪০)। এর মধ্যে স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদকে (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত কুকুরের আক্রমণে তারা আহত হয়। আজ বেলা ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসাসহ টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৬ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মুখ থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
১৬ মিনিট আগে