
সুনামগঞ্জের ষোলঘর স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে জেলা আইনজীবী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী আবুল মজিদ চৌধুরী, মতিয়া বেগম, মাসুদুল হক সুমেল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান পীর।
বক্তারা বলেন, ষোলঘর স্টেডিয়ামে বাণিজ্য মেলার কারণে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। রোগীদের কষ্ট, নামাজ-রোজায় বিঘ্ন এবং শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এলাকাটি আবাসিক হওয়ায় সেখানে মেলা আয়োজন অযৌক্তিক এবং আইনবিরুদ্ধ।
বক্তারা দাবি জানান, ষোলঘর মাঠে মেলা বন্ধ করে শহরের বাইরে অন্য কোনো স্থানে আয়োজন করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে বাণিজ্য মেলা সাধারণত শহরের বাইরে আয়োজন করা হয়। কিন্তু সুনামগঞ্জ শহর ছোট হওয়া সত্ত্বেও আবাসিক এলাকায় মেলা আয়োজন করা হচ্ছে। শিশু-কিশোরদের মেধা বিকাশের স্বার্থে এবং এলাকার পরিবেশ রক্ষায় মেলা অন্যত্র স্থানান্তর করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। দাবিগুলো উপেক্ষা করা হলে স্থানীয় জনগণকে নিয়ে আন্দোলন ও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল আলম, অ্যাডভোকেট ফজর আলী, ড. খাইরুল কবীর রুমেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুল হক, নাজমুল হুদা হিমেল, সাদিকুর রহমান স্বপন, অ্যাডভোকেট শফিউল্লাহসহ আইনজীবী ও ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র আইনজীবী রফিকুল আলম, সিনিয়র আইনজীবী ফজর আলী, ড. খাইরুল কবীর রুমেন, আইনজীবী আব্দুল হামিদ, আব্দুল হক, নাজমুল হুদা হিমেল, সাদিকুর রহমান স্বপন, আব্দুল মজিদ জুয়েল, আইন উদ্দিন, ফয়সল আহমেদ, মেহরাজ উদ্দিন উৎপল, আব্দুল জলিল, শফিকুল ইসলাম, নাছিরুল হক আফিন্দী, বিদ্যুৎ চক্রবর্তী, অ্যাড. শফিউল্লাহ, জাবেদ নুরে আলম, জানাতুল ফেরদোস, মহিউদ্দিন, তনয় চক্রবর্তী, ইশতিয়াক আলম পিয়াল, শফিউল আলম প্রমুখ।
মানববন্ধনে জেলার আইনজীবী ও পৌর এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি থেকে এক মাসব্যাপী এই মেলা শুরুর কথা রয়েছে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কোপানোর পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযোগ নেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কৃষক লীগ নেতা মারা গেছেন।
২ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় দুজনকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী (পুরুষ) এবং অপরজন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী (নারী)।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে আজ শনিবার (২৮ মার্চ) দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের...
৪ ঘণ্টা আগে