
রংপুর রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে সুনামগঞ্জে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান।
আজ শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল–মুজাহিদের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ও তাঁর ছেলে আরিফুর রহমান ঝিনুক সশরীরে গিয়ে অভিযোগ জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি ২০১৬–এর ধারা ২২ (১) অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন–পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এ ছাড়া ধারা ২০ অনুযায়ী কোনো প্রার্থী মসজিদ বা কোনো ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।
কিন্তু রংপুর রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল বাতেন এসব বিধি লঙ্ঘন করেছেন। তিনি উপজেলার দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং মধ্যনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ছোট ভাই।
অভিযোগে আরও বলা হয়েছে, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন গ্রামের বাড়িতে এসে পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত বাসিন্দাদের নিয়ে মসজিদের ভেতরেই মধ্যাহ্নভোজ করেন।
এ সময় আব্দুল বাতেনের বড় ভাই চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। বাতেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আগত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করলেও রিসিভ করেননি মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।
তবে তাঁর ব্যক্তিগত সহকারী শামসুদ্দোহা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার ছেলে ঝিনুক একটি অভিযোগ দিয়েছেন। আমরা রিসিভ করে রেখেছি। স্যার একটু অন্য একটি কাজে ব্যস্ত।’
সাইদুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট আরিফুর রহমান ঝিনুক বলেন, ‘আমরা চাই প্রভাবমুক্ত, শান্তিপূর্ণ নির্বাচন। তাই একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন অবস্থায় ওনার স্বজনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করব, রিটার্নিং কর্মকর্তা প্রভাবমুক্ত শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’
এ ব্যাপারে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, ‘লিখিত বা মৌখিকভাবে বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ অস্বীকার করে রংপুর রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক মো. আব্দুল বাতেন বলেন, ‘আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে আসছি। মিলাদ মাহফিলে অংশগ্রহণ ছাড়া বাড়ির বাইরে যাইনি। মসজিদে মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়। সেখানে সবার সঙ্গে খেয়েছি। বাড়িতে এলে অনেকেই দেখা করতে আসে। আমি নির্বাচনী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করিনি।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৩ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে