ঝিনাইদহ–১ আসনের উপ নির্বাচনের জন্য মনোনয়নফরম জমা দিয়েছেন শৈলকূপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান। তাঁর সঙ্গে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে উপস্থিত ছিলেন বড় ভাই খুলনা–বরিশাল বিভাগের টুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামান।
মনোনয়ন ফরম জমা দিতে সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে কর্মী–সমর্থকদের নিয়ে ওয়াহিদুজ্জামান আওয়ামী লীগের কার্যালয়ে যান। এ সময় তাঁকে সঙ্গ দেন মনিরুজ্জমান।
আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা গেছে, ভাইকে নিয়েই মনোনয়ন ফরম সংগ্রহ করেন ওয়াহিদুজ্জামান। পরে সেখানে বসে মনোনয়ন ফরম পূরণ করেন। আধা ঘণ্টা বসে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেন ওয়াহিদুজ্জামান। সেই সময়ও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান। তাঁরা আওয়ামী লীগের কার্যালয়ের কর্মকর্তাদের হাতে মনোনয়নফরম জমা দেন। তবে ওই সময় দলটির কোনো কেন্দ্রীয় নেতা সেখানে ছিলেন না।
সরকারি কর্মকর্তা হয়ে ভাইয়ের দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় নিজে উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে খুলনা-বরিশাল বিভাগের টুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভাইয়ের সঙ্গে ছিলাম। সেখানে আরও অনেকেই ছিল। এতে কোনো সমস্যা দেখছি না।’
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ–১ আসনের এমপি আবদুল হাইয়ের মৃত্যুতে গত ১৬ মার্চ আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৫ জুন। আসনটিতে মনোনয়ন পেতে তিন দিনে ২৫ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
আগামী শুক্রবার কিংবা শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে আসনটিতে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ চুরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা।
৯ ঘণ্টা আগে
হামের টিকার অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। হামে আক্রান্ত শিশুদের বিনা মূল্যে চিকিৎসা ও হাসপাতালে হাম কর্নার চালু এবং টিকা অবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচার; মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগের...
১০ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও এর প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং টিকাদান কর্মসূচির দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী...
১১ ঘণ্টা আগে
সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি...
১২ ঘণ্টা আগে