
সুনামগঞ্জ সদর উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে সুনামগঞ্জ-দিরাই-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কাঠইর-মদনপুর এলাকায় সুরমা নদীর শাখা নদীর বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়।
এলাকাবাসী জানান, আজ সকালে একটি পণ্য বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি কাঠইর বেইলি সেতুতে উঠলে সেতুটির পাটাতন ভেঙে যায়। বর্তমানে ট্রাকটি বেইলি সেতুর ওপর আটকে আছে। এ কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
দিরাই উপজেলাগামী একটি পরিবহনের যাত্রী সুলেমান মিয়া বলেন, ‘এক অসুস্থ আত্মীয়কে দেখতে গতকাল সুনামগঞ্জে যাই। আজ বাড়ি ফিরছিলাম। দিরাই রাস্তায় এসে মহাবিপদে পড়লাম।’
মনিরুজ্জামান তালুকদার নামে এক পিকআপভ্যান চালক বলেন, ‘ভোরে সবজি নিয়ে দিরাই রওনা হই। সেতু ভেঙে যাওয়ায় আটকে পড়েছি। রোদের কারণে গাড়িতে থাকা সবজি নষ্ট হয়ে যাবে। সেতু দ্রুত মেরামত করা না হলে আমাদের অনেক লোকসান হবে।’
সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সেতুটির দুটি পাটাতন ঠিক করা হয়েছে। ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। ট্রাকটি সরানো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে অন্য পাটাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আজকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হবে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কোপানোর পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযোগ নেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কৃষক লীগ নেতা মারা গেছেন।
২ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় দুজনকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী (পুরুষ) এবং অপরজন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী (নারী)।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে আজ শনিবার (২৮ মার্চ) দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের...
৪ ঘণ্টা আগে