বন্যায় ভিটে-মাটি হারিয়ে আশ্রয়কেন্দ্রে বসবাস করা সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে ঈদের মাংস ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
খন্দকার মুনিফ তকি বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সিলেট-সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় বন্যার শুরু থেকে তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড।’
খন্দকার মুনিফ তকি আরও বলেন, ‘গত ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী—সেমাই, চিনি, চাল, পেঁয়াজ, আলু, ডাল ও তেল বিতরণ করা হয় এবং গত ১০ ও ১১ জুলাই ও আজ মঙ্গলবার সিলেট-সুনামগঞ্জে বন্যা দুর্গত আরও ২ হাজার পরিবারের মাঝে কোরবানি গরুর মাংস বিতরণ করা হয়।’
কোস্টগার্ডের এই জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ এলাকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত কোস্টগার্ডের ত্রাণ বিতরণসহ সকল ধরনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে।
৭ ঘণ্টা আগে
গত ৩০ মে রাজাসন পালোয়ান মার্কেটের সামনে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ছাত্রদল নেতা সামিরের এক সহযোগীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হন এবং বিষয়টি সামিরকে জানান...
৭ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৮ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৮ ঘণ্টা আগে