সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ায় এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত এমরান মিয়া (২৯) উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের হুসনার ঘাট এলাকার সাজিদ মিয়ার ছেলে।
আটক যুবকের নাম লিটন মিয়া। তিনি একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। ঘটনার পর লিটন মিয়া পালিয়ে যেতে চেষ্টা করছিলেন। পরে পাতারগাঁও বাজার থেকে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, তাহিরপুর-বাদাঘাট সড়কের হুসনার ঘাট এলাকায় বসতঘর লাগোয়া একটি মুদিরদোকান আছে এমরান মিয়ার। ঘটনার দিন সকাল ৭টার দিকে তাঁর দোকানে সিগারেট নিতে আসেন প্রতিবেশী লিটন মিয়া। লিটন এমরান মিয়ার কাছে বাকিতে সিগারেট চান। কিন্তু এমরান তা দিতে অস্বীকৃতি জানান। এমরানের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে লিটন তাঁর বসতঘর থেকে ধারালো দা ও ছুরি নিয়ে এসে এমরানের মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা এমরানকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে