Ajker Patrika

পড়াশোনায় উৎসাহিত করতে প্রায় ৪০০ শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পড়াশোনায় উৎসাহিত করতে প্রায় ৪০০ শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থীকে একটি করে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থীকে একটি করে স্কুলব্যাগ উপহার দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। আজ রোববার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এসব ব্যাগ তুলে দেওয়া হয়। মরহুম আব্দুল লতিফ তালুকদারের পরিবারের পক্ষ থেকে তাঁর কনিষ্ঠ সন্তান মিনু এ উদ্যোগ নেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান মিনু। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে এমন উপহার পেয়ে আনন্দিত। খুশি হয়েছেন অভিভাবকেরাও।

মিজানুর রহমান মিনু বলেন, ‘শিক্ষার্থীদের সুন্দরভাবে পড়াশোনার সুযোগ তৈরি করা এবং উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। আমার বাবা এ এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সারাজীবন কাজ করেছেন। তাঁর সেই ধারাবাহিকতা বজায় রেখে আমিও আজীবন কাজ করতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতেই আমার এই ছোট্ট আয়োজন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘একটি বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে একসঙ্গে স্কুলব্যাগ তুলে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ কেউ নেননি। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে আমরা মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত