
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত পিলার ১২৩৪/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই দিনে বিভিন্ন অভিযান চালিয়ে ভারতীয় চিনি, গরু, চা-পাতা, মদ, ফেনসিডিলসহ অন্যান্য পণ্য জব্দ করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন ভারতের ইস্ট খাসিয়া হিলের সাইগ্রাম থানার কালাটেকের ডালিয়াবস্তি গ্রামের বাসিন্দা করল গারো (৪৫) ও মালুছ গারো (৩০)।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি বিপুল চোরাই পণ্য জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেনসিডিল ও শিং মাছ। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। আটক ভারতীয় নাগরিকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ মালপত্রের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে