
যুদ্ধশিশু মেরিনা খাতুন। বয়স এখন ৫০ বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে ফেলেছে বাংলাদেশ। কিন্তু মেরিনার নির্যাতিত মায়ের স্বীকৃতি মেলেনি। যুদ্ধের মানসিক ও শারীরিক আঘাত নিয়ে বেঁচে থাকলেও দারিদ্র্যের কশাঘাত নিয়ে বেশি দিন বাঁচেননি মা। দারিদ্র্যপীড়িত মেরিনাও পাননি স্বীকৃতি ও সহযোগিতা।
তাড়াশ পৌর শহরের উত্তর অপদাবাঁধ এলাকার বাসিন্দা মেরিনা। স্বামী ভ্যানচালক ওমর আলী। চার সন্তানের জননী যুদ্ধশিশু মেরিনা খাতুন চরম দারিদ্র্যে মানবেতর জীবনযাপন করছেন।
মেরিনা খাতুন বলেন, মা পচী খাতুনের মুখেই শুনেছেন—যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী অস্ত্রের মুখে মাকে তুলে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। পাঁচ মাস আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ক্যাম্প থেকে তাড়িয়ে দেয় বর্বরেরা। বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন পচী খাতুন। উপজেলার খাঁনপাড়া গ্রামের বাসিন্দা বান্ধবী ওমরজান খাতুন তাঁর জীবন বাঁচান ও আশ্রয় দেন। তাঁর বাড়িতেই ১৯৭২ সালের মাঝামাঝি জন্ম হয় মেরিনার। অনাদর-অবহেলা, লাঞ্ছনা-গঞ্জনা নিয়ে বেড়ে ওঠে এক যুদ্ধশিশু।
এই গল্প বলতে বলতে অঝোরে কাঁদতে থাকেন মেরিনা খাতুন। নিজেকে একটু সামলে নিয়ে বলেন, ‘মায়ের ওই হৃদয়বান বান্ধবী তাঁর ছেলে ওমর আলীর সঙ্গে বিয়ে দেন আমাকে। ২০০৫ সালের শেষ দিকে মা মারা যান। এরপর বহু ঘাত-প্রতিঘাত সহ্য করে, দরিদ্রতাকে সঙ্গী করে ৪ সন্তান ও স্বামী নিয়ে খুব কষ্টে বেঁচে আছি।’
পচী খাতুনের মৃত্যুর কিছুদিন পর সেই বান্ধবীও মারা যান। মৃত্যুর আগে পর্যন্ত তিনি মেরিনার সংসারেই ছিলেন।
উপজেলার বিশিষ্টজন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিঞা, গাজী সাইদুর রহমান সাজুসহ অনেকেই যুদ্ধশিশু মেরিনার স্বীকৃতির দাবি করেছেন।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী আরশেদুল ইসলাম বলেন, ‘পচী খাতুনের গর্ভে জন্ম নেওয়া যুদ্ধশিশু মেরিনা খাতুনের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য বহু চেষ্টা ও আবেদন নিবেদন করেছি। কিন্তু এখনো স্বীকৃতি মেলেনি। যুদ্ধশিশুর স্বীকৃতির জন্য সরকারের কাছে মানবিক আবেদন করেছি।’

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা।
১৮ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামীকে হত্যা করে লাশ টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে আসেন এক নারী। ক্যামেরার সামনে সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন তিনি নিজেই। ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আটং বৃক্ষতলা সড়কের পাশ থেকে মাথাসহ মরদেহের একাংশ...
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা দিয়ে দেন তাঁরা। একই সঙ্গে আগামীকাল (রোববার) প্রশাসনিক ভবনেও তালা...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মোহাম্মদ আরিফুল ইসলামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলায় আসামি হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন...
১ ঘণ্টা আগে