
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম করিম সরকার (২৯)। তিনি উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হায়দারপুর গ্রামের ওই নারী গতকাল শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার ভোরে অভিযুক্ত করিম নারীদের ওয়ার্ডে প্রবেশ করেন।
ভুক্তভোগী তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছেলে এসে আমার নাম-ঠিকানা জিজ্ঞেস করে এবং ডেঙ্গু জ্বর হয়েছে কি না জানতে চায়। কথা বলতে বলতে সে আমার কপালে ও গলায় হাত দেয়। পরে পিঠে ও বুকে হাত দিয়ে বলে, “আপনার প্রচুর জ্বর।” তখন আমি চিৎকার করে আমার মাকে ডাকি। এরপর বিষয়টি দ্রুত ডিউটিরত নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। টের পেয়ে অভিযুক্ত ওয়ার্ড বয় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক সূত্র জানায়, এর আগেও অভিযুক্ত করিমের বিরুদ্ধে এ ধরনের অসদাচরণের অভিযোগ উঠেছিল, যা সে সময় স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।
ঘটনার বিষয়ে হাসপাতালের অন্তর্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনার পর আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নারী কর্মীদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারত।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, ‘ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত করিম সরকার আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজশাহীতে সতিনের সঙ্গে বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ শনিবার ভোররাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম আশরাফুল ইসলাম...
৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
১ ঘণ্টা আগে