
সিরাজগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীর পায়ে গুলি করার মামলায় প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ সিরাজগঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক। তিনি শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা। ঘটনার পর স্বাস্থ্য বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করে। আর ভুক্তভোগী আরাফাত আমিন তমাল (২২) সিরাজগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের (বর্তমানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে অস্ত্র নিয়ে কক্ষে প্রবেশ করেন রায়হান শরীফ। একপর্যায়ে তাঁর হাতে থাকা ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ে লাগে।
ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়হানকে কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা, চাকুসহ তাঁকে আটক করে। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী এবং আহত শিক্ষার্থীর বাবা পৃথক দুটি মামলা করেন।

শরীয়তপুর জেলা শহরে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা যুবদল নেতার একটি ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লাবটি ভেঙে দেওয়া হয়। এ সময় নির্মাণসামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
৬ মিনিট আগে
বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের খেলা নিয়ে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (৬ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তাঁর স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির কলাপসিবল গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি
২০ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জায়েদা বেগমের অর্ধগলিত মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ২০ দিন ধরে তিনি বিদেশে গেছেন বলে প্রচার করা হয়। এ ঘটনায় স্বামী আলমগীর হুসেনকে গ্রেপ্তার এবং আরও ৩ জনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে