
চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত কয়েক দিন ধরেই বন্ধ রয়েছে ডাটা ইন্টারনেট সেবা। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সচল হলেও গতি কম। এতে ইন্টারনেট সংযোগের ওপর নির্ভরশীল প্রায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়ে সাধারণ মানুষ। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তৃণমূল ইন্টারনেট-ভিত্তিক সেবাদানকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা।
প্রায় ১১ দিন ইন্টারনেট বন্ধ থাকায় সিরাজগঞ্জের কামারখন্দের প্রতিজন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রায় ১৫-২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
কথা হয় কামারখন্দ উপজেলার তৃণমূলের ইন্টারনেট-ভিত্তিক সেবাদানকারী উদ্যোক্তা মাহমুদুল হাসান সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্টারনেট বন্ধ থাকায় ১১ দিনে আমার প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ইন্টারনেট না থাকায় গ্রাহকদের পাসপোর্ট সেবা, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন, চাকরির আবেদনসহ অনলাইন -ভিত্তিক নানা ধরনের সেবা প্রদান করা সম্ভব হয়নি। এ জন্য গ্রাহকদের ইন্টারনেট-ভিত্তিক জরুরি কাজ করে দিতে না পারায় ভোগান্তিতে পড়েছেন। শুধু আমার নয়, প্রতিটি কম্পিউটারের দোকানের মালিকের ১১ দিনে ১৫-২০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে।’
এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও নাগালের বাইরে। সবকিছু মিলিয়েই আমাদের মতো ইন্টারনেট-ভিত্তিক ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে।
কথা হয় আরেক কম্পিউটারের দোকানদার ইয়াসিন কবিরের সঙ্গে। তিনি বলেন, ‘গত কয়েক দিন ইন্টারনেট না থাকায় আমার প্রায় ১০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ইন্টারনেটের কারণে গ্রাহকদের অনেক ধরনের জরুরি সেবা দিতে পারিনি, এতে গ্রাহকেরাও ভোগান্তিতে পড়েছেন। মাঝে মাঝে ব্রডব্যান্ড নেটওয়ার্ক থাকলেও এতে গতি নেই।’ ইন্টারনেটে গতি আগের মতো দ্রুত স্বাভাবিক করার দাবি করেন তিনি।
উপজেলার জামতৈল বাজারের কম্পিউটার ও ফটোকপির মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, জামতৈল বাজারে কম্পিউটার ও ফটোকপির ২২টি দোকান রয়েছে। মোবাইল ইন্টারনেট না থাকায় কম্পিউটারের দোকান মালিকেরা ভোগান্তি পড়েছেন, সেই সঙ্গে গ্রাহকেরা তাঁদের ইন্টারনেট-ভিত্তিক জরুরি কাজ করতে না পারায় ভোগান্তিতে রয়েছেন।
এদিকে ইন্টারনেট সংযোগ না থাকায় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজনেরা। ফিরোজ নামের এক প্রবাসীর সন্তান বলেন, ‘মোবাইল ফোনে ইন্টারনেট না থাকায় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারছি না। বাবাও যোগাযোগ করতে পারছেন না। এ জন্য আমাদের ভালো লাগছে না।’

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
১ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
২ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে