
ঈদ উপলক্ষে যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে কোথাও যানজটের ভোগান্তি নেই। এদিকে মানুষ যে যেভাবে পারছে বাড়ি ফিরছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে ঝুঁকি নিয়েও বাড়ি ফিরছে অনেকে।
সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. জাফর উল্লাহ বলেন, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপনে ঢাকা থেকে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাটের উদ্দেশে যাচ্ছে পশুবাহী যানবাহন। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। মহাসড়কে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে।

ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
৩ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
৯ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১২ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১৫ মিনিট আগে