
সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচে থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের তিনটি হাড় উদ্ধার করি। পরে সেগুলো থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহালের জন্য প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।’
আরিফুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে অন্য কোনো হাড় পাওয়া যায়নি। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এগুলো মানুষের পায়ের হাড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে আর কোনো হাড় বা কঙ্কাল পাওয়া যায়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষকের একটি প্রাথমিক তালিকা ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের কাছে জমা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। তালিকার সঙ্গে একটি অভিযোগপ
২ মিনিট আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে থেকে লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ মো. আবুল বাশার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে
দীর্ঘ ১৩ বছর পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ এ-সংক্রান্ত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শয্যায় উন্নীত হওয়ার পাশাপাশি আইসিইউ সেবাও সরকারি অনুমোদন পেল। শিগগিরই ১০০ শয্যার আইসিইউ চালু হবে।
৩২ মিনিট আগে