
সিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। এ ছাড়া তিনি একজন ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চাঁদপাল গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে আব্দুল আলিম, মোজাম সেখ, আব্দুল রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মো. আবু বক্কার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে রাস্তা নির্মাণকাজকে কেন্দ্র করে আশরাফ আলীর সঙ্গে আলিম গংদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র, রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার তিন দিন পর নিহত ব্যক্তির স্ত্রী সুফিয়া খাতুন ছয়জনের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করে মামলা করেন। তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৮ মিনিট আগে
কিডনি প্রতিস্থাপনের নামে রোগীদের তুরস্কে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুরুজ্জামান রাজু, যিনি তুরস্কভিত্তিক একটি স্বাস্থ্যসেবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সাবেক কর্মী বলে জানিয়েছে
৩৬ মিনিট আগে
বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
শিবালয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে