
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন।
ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সদর থানা-পুলিশ।
গিয়াস উদ্দিন মৃত মজিবর রহমানের ছেলে এবং আমল মেহার গ্রামের বাসিন্দা। তিনি ২০২১ সালে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিন প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা গিয়াস উদ্দিনকে আটক করে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে থানায় আনে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১৩ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৭ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৮ মিনিট আগে