
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জুয়া খেলার জন্য স্থান প্রদান ও জুয়ার কার্যক্রমে সহায়তার দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার গান্ধাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আকন্দবাড়ি মোড়ে একটি দোকানে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গান্ধাইল গ্রামের মৃত শমশের আলী শেখের ছেলে দোকানমালিক মো. জয়নাল আবেদীন (৬৮) এবং একই এলাকার মৃত হাবিবউল্লাহর ছেলে মো. শহিদ সরোয়ার (৫৩)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়া খেলার খবর পেয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমানের নেতৃত্বে পুলিশ ও উপজেলা আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়ার আসর থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
আদালত জয়নাল আবেদীনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শহিদ সরোয়ারকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানস্থল থেকে নগদ ২২০ টাকা, ৪৬টি তাস, দুটি খাতা, দুটি কলম, দুটি গ্যাস লাইটার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল কাজীপুর থানার জিম্মায় রাখা হয়েছে।
আজ বুধবার সকালে কাজীপুর থানার এএসআই মোখলেস আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুজনকে কারাগারে পাঠানো হবে।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে