
সিরাজগঞ্জের কামারখন্দে বাসায় ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি অটোরিকশায় করে কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাসায় নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান।
অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা, অর্থাৎ ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। পরে সার মজুত রাখার অপরাধে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, ওই ব্যক্তি একজন ডিলারের কাছ থেকে ১৮ বস্তা ইউরিয়া সার নিয়ে তাঁর বাসায় রেখেছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সারগুলো জব্দ করা হয় এবং তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে....
১৩ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
৩৯ মিনিট আগে
একটি পিকআপ ভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।
১ ঘণ্টা আগে
জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) দিতে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাস্টারের (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে