
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেল অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি শুরু হওয়ায় ঢাকা ও রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা জানান, সকাল থেকে ট্রেন না আসায় তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। জামাল নামের এক যাত্রী বলেন, ‘সকাল থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছি। স্টেশন মাস্টার জানিয়েছেন, ঢাকাগামী ট্রেন লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকে আছে।’
৬৮ বছর বয়সী ফজলার জানান, তিনি রাত ১০টার ফ্লাইট ধরতে ভোরেই স্টেশনে এসেছেন, কিন্তু আন্দোলনের কারণে এখনো ট্রেন আসেনি। অসুস্থ সুফিয়া নামের এক নারী যাত্রী বলেন, ‘আমি অসুস্থ, কিন্তু জানি না কখন ট্রেন আসবে।’
অন্যদিকে, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকে আছে।

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের রেল অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাঁরা জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপ না নিলে এই আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। এর ধারাবাহিকতায় তারা বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক এবং প্রতীকী ক্লাস পরিচালনা করেন। এর পরও দাবি পূরণ না হওয়ায় গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ করেন। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৬ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে