
খুলনা নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে গোসল করতে গিয়ে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ (৮) পানিতে ডুবে মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ মাহমুদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী। মা ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা।
ঘটনার সময় শিশুটির বাবা ও বড় ভাই বাসায় ছিলেন। তাঁরা জানান, শাহেদ সাঁতার জানত।
শোকার্ত বাবা আব্দুর রহমান বলেন, ‘গোসল করবে জানিয়ে শাহেদ বাসা থেকে বের হয়। একটু পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে।’
আব্দুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শাহেদকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বেতাগী সানকিপুর ইউনিয়নের বিবি আয়শা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারকে মারধর, প্রাণনাশের হুমকি ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল...
৩ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি পাটগ্রাম শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১২ টায় বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক সাক্ষরতা...
১৯ মিনিট আগে
বরিশালের গৌরনদী পৌর এলাকার স্কুলে মিড-ডে মিল কর্মসূচির অধীনে দেওয়া শিশুদের খাবারে এবার বানরুটির মধ্যে পাওয়া গেল ধারালো ব্লেড। আজ বৃহস্পতিবার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনে প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গিয়ে ব্লেডটি দেখতে পায়। বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
২৯ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ ধার্য করেন।
১ ঘণ্টা আগে