
সিরাজগঞ্জের সলঙ্গায় রোজিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর তার স্বামী মোতালেব হোসেন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে সলঙ্গা থানার এরান্দাহ্ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং মোতালেব হোসেনের স্ত্রী। গুরুতর আহত মোতালেবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মোতালেব আত্মহত্যার চেষ্টা করেন।
নিহতের চাচাতো ভাই জাহিদ হাসান জানান, তিন বছর আগে রোজিনা ও মোতালেবের বিয়ে হয়। মোতালেবের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় তিনি শ্বশুরবাড়ি এরান্দাহ গ্রামেই বসবাস করতেন। ছয় দিন আগে তিনি ফেনী থেকে রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফেরেন। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়।
রাত আড়াইটার দিকে পাশের ঘর থেকে রোজিনার ভাতিজা বায়জিদ কান্নাকাটির শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান, ফুফু রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে এবং তার পাশে ফুফা মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে রোজিনার মরদেহ উদ্ধার করে এবং আহত মোতালেবকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এরান্দাহ গ্রাম থেকে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সেই কবে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আক্ষেপ করে লিখেছিলেন, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। নিভৃতে প্রেমিকাকে দেখা দিতে গিয়ে কবি মহানগরের বাহারি বিজ্ঞাপনের আড়ালে হারিয়ে গিয়ে সেই খেদোক্তি করেছিলেন। আর এখন ঢাকার রাজপথে বের হলে যে কারও মনে হতে পারে, গোটা শহরটারই মুখ যেন চাপা পড়েছে বিজ্ঞাপনের নিচে।
১৮ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
৩ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে